উইকিমিডিয়া ফাউন্ডেশন/আইনি
Appearance
From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation/Legal and the translation is 100% complete.
Other languages:
আইনি
আইনি বিভাগ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সব আইনি বিষয় তদারকি করে এবং আমাদের ফাউন্ডেশনের লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে সম্প্রদায়কে সহায়তা করার জন্য মূল উদ্যোগগুলিতে মনোনিবেশ করে। আমরা বিস্তৃত বিষয় এবং প্রকল্প নিয়ে কাজ করি, যার মধ্যে রয়েছে, সম্প্রদায়ের উন্নয়ন, মিথ্যাতথ্য, দেশীয় ও আন্তর্জাতিক চুক্তি, কর্মসংস্থান আইন, নৈতিকতা, তহবিল সংগ্রহ ও অনুদান আইন, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, ইন্টারনেট আইন, মামলা-মোকদ্দমা, অলাভজনক কর্পোরেট প্রশাসন, নীতি প্রণয়ন, গোপনীয়তা আইন, জননীতি, ট্রেডমার্ক ও স্বত্বাধিকার আইন এবং আস্থা ও নিরাপত্তা।
বিঃদ্রঃ: দুর্ভাগ্যবশত আমরা আইনি ও নৈতিক কারণে কেবল উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করতে পারি এবং সম্প্রদায় বা আন্দোলন সংগঠনের জন্য আইনজীবীর ভূমিকা পালন করতে পারি না। যদিও আইনি দল প্রায়শই উইকিমিডিয়া ফাউন্ডেশনের লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্প্রদায়কে বিভিন্নভাবে দৃঢ় সহায়তা প্রদান করে থাকে।
নেতৃত্ব
আইনি বিষয়
আমাদের তিনটি উপদলের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডের সুরক্ষা, তহবিল সংগ্রহ ও চুক্তি পরিচালনা নিশ্চিত করি, আইন অনুবর্তিতা বজায় রাখি এবং সম্প্রদায়ের উদ্যোগগুলোকে সমর্থন করি।
দল
সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও স্থায়িত্ব
সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও স্থায়িত্ব হল আইনি বিভাগের একটি শাখা, যার নেতৃত্বে রয়েছেন সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও স্থায়িত্বের উপাধ্যক্ষ ম্যাগি ডেনিস (Maggie Dennis)। এটি কমিটি সহায়ক, মানবাধিকার, এবং আস্থা ও নিরাপত্তা এই তিনটি দল নিয়ে গঠিত।
দল
কমিটি সহায়ক দল অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য আন্দোলন গোষ্ঠী এবং সহায়তাকারী সংস্থাগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধি করে। এই দলের উদ্দেশ্য হল এই গোষ্ঠীগুলির মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলনকে সহায়তাকারী স্বেচ্ছাসেবকগণ যাতে সুস্থ সম্পৃক্ততা অনুভব, কার্যকরভাবে কাজ করতে পারে, এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণ ও প্রদানের ক্ষমতার ওপর আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন তা নিশ্চিত করা।
এই দলটি আমাদের জ্ঞানসম্পদকে সহায়তা করা স্বতন্ত্র অবদানকারী এবং গোষ্ঠীগুলোর ঝুঁকি ও হুমকি প্রশমিত করতে কাজ করে।
অস্থা ও নিরাপত্তা (T&S) দল আমাদের ব্যবহারকারীদের নিরাপদ রাখার প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সনাক্ত করে, তৈরি করে এবং – যথাযথ – প্রক্রিয়ায় কর্মী বরাদ্দ করে।
বৈশ্বিক ওকালতি
বৈশ্বিক ওকালতি দল জ্ঞানের প্রবেশাধিকার এবং মুক্ত অভিব্যক্তি সংক্রান্ত নীতিমালার উপর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্প্রদায়-শাসিত মডেল রক্ষা করে। এটি গোপনীয়তার অধিকারের পক্ষে এবং গণ নজরদারির বিরুদ্ধে কাজ করে উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করে। পরিশেষে, দলটি মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে এবং মিথ্যাতথ্য প্রতিরোধ করে আন্দোলনের মূল্যবোধকে রক্ষা করে।
দল
(追記) (追記ここまで)
ডিজিটাল মিলেনিয়াম স্বত্বাধিকার আইন ("ডিএমসিএ") অনুবর্তীতা
ডিএমসিএ নীতি ছাড়াও, অনুগ্রহ করে উইকিমিডিয়া ব্যবহারের শর্তাবলীর ধারা ৮ দেখুন, যেখানে বলা হয়েছে:
- উইকিমিডিয়া ফাউন্ডেশন নিশ্চিত করতে চায় যে আমরা যে বিষয়বস্তু উপস্থাপন করি তা দায়বদ্ধতার ভয় ছাড়াই অন্যান্য ব্যবহারকারীদের দ্বারা পুনরায় ব্যবহার করা যেতে পারে এবং তা অন্যের মালিকানা অধিকার লঙ্ঘন করছে না। আমাদের ব্যবহারকারীদের পাশাপাশি অন্যান্য স্রষ্টা ও স্বত্বাধিকারীদের প্রতি ন্যায়বিচারের জন্য, আমাদের নীতি হলো ডিজিটাল মিলেনিয়াম স্বত্বাধিকার আইন (DMCA)-এর আনুষ্ঠানিকতা অনুযায়ী করা অভিযোগগুলোর উত্তর দেওয়া। ডিএমসিএ অনুসারে, আমরা উপযুক্ত পরিস্থিতিতে, আমাদের সিস্টেম এবং নেটওয়ার্কের পুনরায় লঙ্ঘনকারী ব্যবহারকারী এবং অ্যাকাউন্টধারীদের বরখাস্ত করব।
- তবে আমরা এও স্বীকার করি যে, প্রত্যাহারের প্রতিটি নোটিশই বৈধ বা সৎ উদ্দেশ্যে করা হয় না। যখন ব্যবহারকারী যথোচিতভাবে মনে করেন যে ডিএমসিএ প্রত্যাহারের দাবি অবৈধ বা অনুপযুক্ত, এমন ক্ষেত্রে, আমরা তাদের পাল্টা-নোটিশ দায়ের করার জন্য দৃঢ়ভাবে উৎসাহিত করি। যদি আপনার মনে হয় যে কোনও ডিএমসিএ নোটিশ অবৈধ অথবা অসমুচিতভাবে দায়ের করা হয়েছে তবে কী করবেন সে সম্পর্কে আরও তথ্যের জন্য, আপনি চিলিং এফেক্টস ওয়েবসাইটের সাথে পরামর্শ করতে পারেন।
- যদি আপনি এমন কোনও বিষয়বস্তুর মালিক হন যা আপনার অনুমতি ছাড়া কোনও প্রকল্পে অসমুচিতভাবে ব্যবহৃত হচ্ছে, তাহলে আপনি ডিএমসিএ-এর অধীনে বিষয়বস্তুটি অপসারণের অনুরোধ করতে পারেন। এই ধরনের অনুরোধ করার জন্য, অনুগ্রহ করে আমাদের legal(_AT_)wikimedia.org ঠিকানায় ইমেল করুন অথবা এই ঠিকানায় আমাদের মনোনীত প্রতিনিধিকে মেইল করুন।
- অন্যথায়, আপনি আমাদের সম্প্রদায়ে একটি অনুরোধ করতে পারেন, যা প্রায়শই ডিএমসিএ-এর অধীনে নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত এবং আরও কার্যকরভাবে স্বত্বাধিকার সমস্যাগুলি পরিচালনা করে। সেক্ষেত্রে, আপনি আপনার স্বত্বাধিকার সংক্রান্ত উদ্বেগ ব্যাখ্যা করে একটি বিজ্ঞপ্তি পোস্ট করতে পারেন। আলাদা-আলাদা প্রকল্প সংস্করণের প্রাসঙ্গিক প্রক্রিয়াগুলির একটি অ-সামগ্রিক এবং অননুমোদিত তালিকা, এখানে দেখুন। ডিসিএমএ দাবি দায়ের করার পূর্বে, আপনি চাইলে এই info(_AT_)wikimedia.org ঠিকানায় সম্প্রদায়ের কাছে ইমেইল পাঠাতে পারেন।
নিবন্ধিত আইনি প্রতিনিধি
Wikimedia Foundation
c/o CT Corporation System
330 N Brand Blvd.
Glendale, CA 91203-2336